সাংবাদিকদের তাজুল

দেশের স্বার্থ রক্ষা করেই ঋণ সহায়তা নেওয়া হবে

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০১:১৪ এএম

বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বাংলাদেশকে যে ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ দেখাচ্ছে সেগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় যাদের ঋণ সহায়তা লাভজনক ও কল্যাণকর হবে তাদেরটাই নেওয়া হবে।  গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (অবকাঠামো) গোয়াংজি চেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ওই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাংকসহ অনেক আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের উন্নয়নে অর্থায়ন করে থাকে। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ অর্থাৎ ঋণখেলাপি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত