বৈশ্বিক মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ব্যাংকের সব শাখা ট্রেড বেজড মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক ভার্চুয়াল ই-কনফারেন্সের আয়োজন করে। ব্যাংকটির ১৩৫টি শাখা, ২টি অফশোর ইউনিট ও প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ট্রেড সার্ভিস ডিপার্টমেন্টের সব কর্মকর্তাসহ ১৮০ জন ই-কনফারেন্সে অংশ নেন। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ই-কনফারেন্সের উদ্বোধন করেন।
×
