রোমাঞ্চকর ড্র

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১১:২৩ পিএম

এমন টেস্ট বাঁচাতে হলে ইতিহাস গড়তে হয়। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাসই গড়েছেন। এর সঙ্গে আব্দুল্লাহ শফিকের ৯৬ ও রিজওয়ানের হার না মানা ১০৪ রানে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় টেস্টে দেড় শতাধিক ওভার (করাচিতে ১৭১.৪) বল করতে বাধ্য করল

পাকিস্তান। ‘টাইমলেস’ টেস্ট বাদ দিলে এর আগে কখনো চতুর্থ ইনিংসে এত ওভার ব্যাটিং করে কোনো দল টেস্ট বাঁচায়নি। পাকিস্তানকে ১৭২ ওভার ব্যাটিং অথবা ৫০৬ রান করতে হতো। প্রায় দুদিনে ১৭১.৪ ওভার ব্যাট করে পাকিস্তান থামল ৪৪৩/৭-এ। আফসোস, এমন একটা ইনিংস ডাবল সেঞ্চুরির রঙে রাঙাতে পারেননি বাবর (১৯৬)। এরপর দ্রুতই কয়েকটি উইকেট হারানোর হারের শঙ্কায় পড়লেও তা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত