চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে বন্দর জলসীমায় পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে সাতজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, বহির্নোঙরে বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকারবোঝাই করে ফিরছিল ‘এমভি টিটু-১৪’ নামের জাহাজটি।
এ সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজের ১৩ নাবিকের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ সাত নাবিককে উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।
জাহাজটিতে প্রায় ১ হাজার ৪০০ টন সিমেন্ট ক্লিংকার রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
