গুলিস্তানে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর ছুরিকাহত

আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:৪৭ পিএম

ঢাকার গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গুলিস্তানের ফুটপাতে ভিড়ের মধ্যে কেউ তার পিঠে ছুরি মেরে চলে যায়। এ সময় তিনি পুলিশের পোশাক পরা ছিলেন। ছুরিটি তার পিঠে গেঁথে গিয়েছিল।’

পথচারীরা এসআই জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন বলে জানান তিনি।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানান মো. বাচ্চু মিয়া।

আহত জাহাঙ্গীর হোসেন সংবাদমাধ্যমকে জানান, তিনি মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাওয়ার সময় পেছন থেকে তাকে কেউ ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত