কোলেস্টেরল নিয়ন্ত্রণের ৫ উপকরণ

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:০৮ এএম

কোলেস্টেরল হলো রক্তে থাকা মোমজাতীয় একটি পদার্থ। প্রতিটি মানুষের শরীরেই রয়েছে এটি। শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে কোলেস্টেরল আমাদের সাহায্য করে। তবে এর মাত্রা খুব বেড়ে গেলে দেখা দিতে পারে নানা সমস্যা। রক্ত জমাট বেঁধে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, হাতের কাছের কয়েকটি উপকরণেই আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকতে পারে। জেনে রাখুন কিছু উপকরণ

আদা : শুধু ঠান্ডা, কাশি ও খাবারের স্বাদ বাড়াতে নয়, আদা রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করতে পারে। এই ভেষজে কিছু বায়ো অ্যাকটিভ পদার্থ থাকে, যা খারাপ কোলেস্টেরল কমায়।

ডালচিনি : সুগার কমানোর জন্যই বেশির ভাগ মানুষ ডালচিনি খান। তবে এ মসলায় রয়েছে ভালো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। তার প্রভাবে আপনার কোলেস্টেরলও কমবে।

হলুদ : স্বাস্থ্যের জন্য হলুদের গুণ প্রশ্নাতীত। হলুদের মধ্যে থাকা করাকুমিন নামক পদার্থ রক্ত জমাট বাঁধতে দেয় না। এ ছাড়া এর মধ্যে থাকা প্রদাহবিরোধী উপাদান কোলেস্টেরল কমাতেও ভীষণ কার্যকর।

রসুন : বেশির ভাগ মানুষই ব্যথার ক্ষেত্রে রসুনের ব্যবহারের কথা বলেন। তবে রসুনের মধ্যে এমন ভালো কিছু উপাদান রয়েছে, যা কোলেস্টেরল থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

তুলসীপাতা : বিভিন্ন রোগে যুগের পর যুগ ধরে তুলসীপাতা ব্যবহৃত হয়ে এসেছে। এই পাতা বিভিন্ন সমস্যা কমাতে ভীষণ কার্যকর। শরীর থেকে ক্ষতিকারক পদার্থ দূর করতেও এটি সমান পারদর্শী। পাশাপাশি এই পাতার মধ্যে থাকা অত্যন্ত উপকারী কিছু উপাদান কোলেস্টেরল কমাতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত