প্রেমিকার বালখিল্য আচরণে কন্যার পরিবারে অশান্তি

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০:০১ এএম

মেষ : জাতক যেকোনো কাজ যাতে বৈবাহিক সম্পর্ক আছে তাতে সাফল্য লাভ করবেন। অর্থপ্রাপ্তির যোগ আছে।

বৃষ : নারী-পুরুষের সমুদ্রযাত্রার যোগ রয়েছে। তবে অবৈধপথে যাত্রা শুভ হবে না। সম্ভবত উচ্চ পদমর্যাদাসম্পন্ন কমান্ডারের সহযোগিতা পাবেন।

মিথুন : জাতকের একাদশ স্থানে শুভাশুভ গ্রহের অবস্থানের কারণে দৈবাৎ কোনো রাজপরিবারের সন্তানের কৃপাদৃষ্টির ফলে লাভবান হবেন।

কর্কট : নারী-পুরুষ, আরূঢ়লগ্নের ব্যয়স্খানে অবস্থানের কারণে জাতক প্রভূত অর্থ উপার্জন করবেন। কিয়দংশ দরিদ্র মানুষের উপকারে ব্যয় হবে।

সিংহ : “রাজমূলাদ্ব্যয়ং চন্দ্রদৃষ্ট্যা বিশেষতঃ” ফলে জাতক নারী-পুরুষ এ সপ্তাহে রাজরোষের শিকার হবেন। স্বীয় জিহ্বা শাসনে রাখুন।

কন্যা : এ সপ্তাহে প্রণয়ঘটিত বিষয়ে কিউপিডের শরাঘাতে জর্জরিত হবেন। প্রেমিকার বালখিল্য ব্যবহারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।

তুলা :  জাতকের বাল্যবন্ধুর সঙ্গে বহু বছর পর যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বন্ধুর ব্যবসায়ে অর্থলগ্নির আহ্বান সাদরে গ্রহণ করুন। লাভ হবে।

বৃশ্চিক : নারী-পুরুষ রাহুর প্রভাবে শনিগ্রহের কোপে অবৈধপথে অর্থ উপার্জনের আশায় বিপদে পড়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।

ধনু : জাতকের নারী-পুরুষ নির্বিশেষে গ্রহের ফেরে নারী-শিশু নির্যাতন মামলায় জড়িয়ে যেতে পারেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের পরামর্শ নিন।

মকর : “পদারূঢ় ব্যয়ে নিত্যং কলহাদয়ব্যয়ঃ” জাতকের সহায়-সম্পত্তির কারণে স্ত্রী ও নিকটাত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। সচেতন হোন।

কুম্ভ : জাতক-জাতিকার অবৈধপথে এবং কুকর্মে প্রভূত অর্থ উপার্জনের লক্ষ্যে রাজপরিবারের ভগ্নি বা সন্তানকে অর্থ প্রদান থেকে বিরত থাকুন। নতুবা বিপদ।

মীন : জাতকের শতপদ চক্রানুযায়ী প্রতিপাদে, মৃগশিরা নক্ষত্রের প্রভাবে পরিবারের প্রবীণ নারী সদস্যের মহাপ্রয়াণের ফলে প্রভূত অর্থ প্রাপ্তি হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত