ব্রাহ্মণবাড়িয়ায় মুগ্ধ হলেন মডেল-অভিনেত্রী পিয়া

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৪:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে তিতাস নদী দেখে মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক মডেল পিয়া জান্নাতুল। ঘুরে দেখেছেন ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। তিতাস নদীর তীরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। একই সাথে আলাউদ্দিন সংগীতাঙ্গনের ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

এক দিনের ঝটিকা সফর ছিল উল্লেখ করে পিয়া সোমবার দেশ রূপান্তরকে বলেন, একটি হাসপাতালের আমন্ত্রণে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম, সন্ধ্যায়ই আবার ঢাকায় ফিরে এসেছি। খুবই সুন্দর শহর। সেখানকার মানুষগুলোও খুবই আন্তরিক।

এবার খুব বেশি সময় নিয়ে যেতে পারেননি উল্লেখ করে পিয়া বলেন, এরপর সময় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। এবার গিয়ে বিশ্বখ্যাত সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত সংগীত স্কুলটি দেখেছি। শহরের কিছু জায়গায় ঘুরেছি, বিকেলে তিতাস নদীর তীরে হেঁটেছি। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষাকালে অন্যরূপ নেয় তিতাস। বর্ষাকালে তিতাস নদীর ভরা যৌবন দেখার জন্য আবার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ইচ্ছা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত