প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৪টি পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর- ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম: সহকারী গ্রন্থাগারিক- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ স্নাতক ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক- ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা।
আবেদন শুরুর সময়: ৩০ মার্চ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://moewoe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
