রমজানে অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম

রমজানে সব ব্যাংক-কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকলেও অন্যান্য সময়ের মতো নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত থাকবে।

অফিসের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় পূর্বের অবস্থায় ফিরে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত