মুক্তিযোদ্ধা সংবর্ধনায় শিখর

স্বাধীনতা যুদ্ধে জিয়া অনুপ্রবেশকারী ছিলেন

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:৪৪ এএম

মাগুরায় ২১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা পরিষদের উদ্যোগে দেওয়া হয় এ সংবর্ধনা।

এতে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর বলেন, ‘তালিকাভুক্ত যুদ্ধাপরাধীকে রাষ্ট্রপতি করা প্রমাণ করে জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান অনুপ্রবেশকারী ছিলেন’।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারা অত্যন্ত মর্যাদাবান মানুষ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই আসনটিকে খুব মজবুত করেছেন। কেউ ডাকলেই যেতে হবে এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে, কে ডাকছে সেটা চিন্তা করে আপনাদের যেতে হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত