করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬, মৃত্যু নেই

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৬:১১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৮ শতাংশ।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।

এর আগের ২৪ ঘণ্টায়ও কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত