মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ।
শনিবার সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ নানাবিধ মানবিক সহায়তা প্রদান, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এরই ধারাবাহিকতার অংশ।
