স্কাউটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৩:২০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটের সুবর্ণ জয়ন্তী ও স্কাউটস ডে-২০২২ পালন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের খাম এবং ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ড. মো.মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত