ঢাকার নবাবগঞ্জে কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা করে এ ঘোষণা দেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন নবাবগঞ্জের সন্তান। তিনি অবৈধভাবে হস্তক্ষেপ করছেন উপজেলা কৃষক লীগের কমিটিতে। তার একক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা।
সভায় নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ আলী, কৃষক লীগ নেত্রী মায়া রানী বাউল প্রমুখ।
তবে, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে বলেন, নেতাকর্মীরা অনেক কিছুই বলতে পারে, এটা তাদের বিষয়।
