দশম অধ্যায় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
২০. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় কাকে?
ক. ধীরেন্দ্রনাথ দত্ত খ. শেখ মুজিবুর রহমান
গ. ফজলুল হক ঘ. মণি সিং
২১. ১৯৭০ সালের কত তারিখে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৭ জানুয়ারি খ. ১৬ জানুয়ারি
গ. ১৫ জানুয়ারি ঘ. ৭ ডিসেম্বর
২২. ইসলাম আমাদের বিশ্বাস, গণতন্ত্র আমাদের রাষ্ট্রব্যবস্থা এবং সমাজতন্ত্র আমাদের অর্থনীতি কাদের নির্বাচনী সেøাগান?
ক. পাকিস্তান পিপলস পার্টি খ. মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ ঘ. পিডিপি
২৩. কোন তারিখে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ২৫ মার্চ ১৯৬৯ খ. ২৩ মার্চ ১৯৬৯
গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৭০
২৪. ১৯৭১ সালের ৩ মার্চকে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?
ক. জুলফিকার আলী ভুট্টো খ. ইয়াইয়া খান
গ. ইস্কান্দার মির্জা ঘ. রাও ফরমান আলী
২৫. কার্যত কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়?
ক. ১ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭১
গ. ৩ মার্চ ১৯৭১ ঘ. ৪ মার্চ ১৯৭১
২৬. কত তারিখে কারফিউ জারি করা হয়?
ক. ১ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭১
গ. ৩ মার্চ ১৯৭১ ঘ. ৪ মার্চ ১৯৭১
২৭. ২৩ মার্চ পাকিস্তানেরÑ
ক. প্রজাতন্ত্র দিবস খ. ভোট দিবস
গ. গণতন্ত্র দিবস ঘ. মুক্ত দিবস
২৮. কোন ধরনের ঘোষণা ছাড়াই ইয়াইয়া খান ঢাকা ত্যাগ করেÑ
ক. ২৬ মার্চ খ. ২৫ মার্চ
গ. ২৪ মার্চ ঘ. ২৩ মার্চ
২৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ পালিত হয়Ñ
ক. ২ মার্চ-২৫ মার্চ খ. ২ মার্চ-২৪ মার্চ
গ. ২ মার্চ-২৩ মার্চ ঘ. ২ মার্চ-২২ মার্চ
৩০. কে বঙ্গবন্ধুকে পাকিস্তানের ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ খ. আইয়ুব খান
গ. জুলফিকার আলী ভুট্টো ঘ. ইয়াইয়া খান
৩১. ১৯৭১-এর কোন সেøাগানটি এখন আমাদের জাতীয় সেøাগান?
ক. জয় বাংলা
খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. বাংলাদেশ সফল হোক
ঘ. বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর
৩২. কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক. ১৭ এপ্রিল খ. ১৪ এপ্রিল
গ. ১০ এপ্রিল ঘ. ১৭ মে
৩৩. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৭ এপ্রিল খ. ১৪ এপ্রিল
গ. ১০ এপ্রিল ঘ. ১৭ মে
৩৪. অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল?
ক. স্বায়ত্তশাসন॥ খ. স্বাধীনতা অর্জন
গ. স্বাধিকার অর্জন ঘ. সাধারণ নির্বাচন
৩৫. বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মূল লক্ষ্য কী ছিল?
ক. জাতীয়তাবাদের বিকাশ
খ. পশ্চিমা শক্তিকে ধ্বংসকরণ
গ. স্বাধীনতা লাভের জন্য মানসিক প্রস্তুতি
ঘ. পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
৩৬. ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ কে বলেছিলেন?
ক. মওলানা ভাসানী খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ইয়াইয়া খান ঘ. তাজউদ্দীন আহমদ
৩৭. মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে কয়টি বাগে বিভক্ত করেন?
ক. ১১টি খ. ১০টি
গ. ৯টি ঘ. ৮টি
৩৮. কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা ঘ. খুলনা
৩৯. চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা এম এ হান্নান প্রচার করেন বঙ্গবন্ধুরÑ
ক. স্বাধীনতার ঘোষণা খ. স্বায়ত্তশাসন
গ. জাতীয়তাবাদ ঘ. স্বাধিকার আন্দোলন
৪০. কত তারিখে পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে কাপুরুষের মতো নিরীহ বাঙালিকে হত্যা করে?
ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ২৪ মার্চ
উত্তর
২০. খ, ২১. ঘ, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. খ, ২৭. ক, ২৮. খ, ২৯. ক, ৩০. ঘ, ৩১. ক, ৩২. গ, ৩৩. ক, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. খ, ৩৯. ক, ৪০. গ