ডিসিসিআইর ভার্চুয়াল সভা

রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণে গুরুত্ব

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:১১ এএম

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণের ওপর অধিক গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা : প্রেক্ষিত এলডিসি উত্তরণ’ শীর্ষক ওই অনলাইন আলোচনায় বক্তারা আরও বলেন, সত্তর দশকে দক্ষিণ কোরিয়ার এলডিসি উত্তরণের সময় দেশটি অধিকহারে রপ্তানি শিল্পের ওপর মনোনিবেশ করেছিল। ফলে বর্তমানে সারা পৃথিবীতে ইলেকট্রনিকস, কেমিক্যাল, অটোমোবাইল, মেশিনারিজ প্রভৃতি পণ্য রপ্তানিতে দেশটি অগ্রণী ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করে এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণের ওপর অধিকহারে গুরুত্বারোপ করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত