বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৪৫ এএম

ঝোড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে ।

বুধবার ভোর থেকে ঝোড়ো বাতাসের পাশাপাশি আকাশও মেঘাচ্ছন্ন থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌ-চলাচল শুরু হবে বলে জানিয়েছে সূত্রটি।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হতে পারে শঙ্কায় দুর্ঘটনা এড়াতে সকল নৌযান বুধবার সকাল পৌনে সাতটা থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত