নীলফামারীর ডোমার উপজেলায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. রাশেদ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ওই কিশোরকে উপজেলার মৌজা গোমনাতি এলাকায় তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাশেদ উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যানপাড়ার মো. মোস্তফার ছেলে।
×
