দিরাইয়ে বজ্রপাতে ধান কাটার দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৮:৪০ এএম

সুনামগঞ্জে দিরাই উপজেলার হাওরে বজ্রপাতে দুই ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধীতপুর গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৫)।

উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের দাভাঙ্গা হাওরে শুক্রবার সন্ধ্যার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে ৮/১০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে রবীন্দ্র দাস ও টিপু দাসের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত