২৫৮ কোটি টাকা আত্মসাৎ

মাররীনের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫:১৯ এএম

জালিয়াতির মাধ্যমে ২৫৮ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের মাররীন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত  বৈঠকে অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

২০১৯ সালের ৩ এপ্রিল এ বিষয়ে সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

অনুমোদিত অভিযোগপত্রে আসামিরা হলেন মাররীন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান ও এমডি জহির আহমেদ, অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার ত্রিপদ চাকমা ও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রমিজ উদ্দিন, ব্যাংকটির সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক  বেলায়েত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত