ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ

মা-বাবার পর চলে গেল দেড় বছরের শিশুটিও

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:৩৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবার পর চলে গেল দেড় বছরের শিশুসন্তান ফাতেমা। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, শিশু ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে দগ্ধ নারী ও শিশুসহ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সোমবার ভোর ৪টায় খাদিজা আক্তার ও তার স্বামী আব্দুল করিম মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত