অতিরিক্ত যাত্রী বহন: বাংলাবাজার ঘাটে চালকসহ ৪ স্পিডবোট আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৩:২৭ পিএম

মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটে অতিরিক্ত যাত্রী নেওয়ায় চালকসহ ৪টি স্পিডবোট আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হাসান।

চালকসহ ৪টি স্পিডবোট আটকের বিষয়টি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা বাংলাবাজার ঘাটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে চালকসহ ৪ টি স্পিডবোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত