হাইকোর্টে জামিন মেলেনি দুদকের বাছিরের

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০১:২৪ এএম

ঘুষ লেনদেন ও অর্থ পাচারের মামলায় বিচারিক আদালতে আট বছরের কারাদ-প্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত কর্মকর্তা খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন পাননি। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ থেকে বাছিরের জামিন আবেদনটি ফেরত নেন তার আইনজীবী।

আদালতে বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

অ্যাডভোকেট মোতাহার দেশ রূপান্তরকে বলেন, ‘জামিন পাওয়ার মতো যুক্তি আমরা উপস্থাপন করেছিলাম। আদালত জামিন না দিয়ে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেসড রিজেক্ট) অথবা টেক ব্যাক (ফেরত) করার কথা বলেন। আমাদের কাছে মনে হযেছে, আবেদনটি খারিজ হলে কিছুদিনের মধ্যেই অন্য বেঞ্চে গেলে দ্রুত সময়ে আবার আবেদন করা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই আবেদনটি ফেরত নিয়েছি।’

এর আগে গত ১৩ এপ্রিল বাছিরের আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে বিচারিক আদালতে দেওয়া ৮০ লাখ টাকা অর্থদ- স্থগিত করে হাইকোর্ট।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান তার স্ত্রী সোহেলিয়া আনার রতœা, ভাগ্নে মাহমুদুলসহ চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ২৪ জুন মামলা করে দুদক। পাশাপাশি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু হয়। তদন্ত করতে গিয়ে দুদক পরিচালক (বর্তমানে বরখাস্ত) খন্দকার এনামুল বাছির মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠে। এ মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত মিজানকে ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছর এবং বাছিরকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের পৃথক দুটি অভিযোগে তিন ও পাঁচ বছর করে মোট আট বছরের কারাদ- দেয়। এ মামলায় দ-িত বরখাস্তকৃত ডিআইজি মিজানের আপিল গত ৬ এপ্রিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত