চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে দুই হাজার অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুরের ৮ উপজেলায় একযোগে এসব সহায়তা প্রদান করা হয়।
চাঁদপুর পুলিশ লাইন ড্রিল শেডে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, ঈদ সকলের জন্য আনন্দের। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটুকু সৌভাগ্যের। আমরা সব সময় দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করি। আমাদের সকলের উচিত আশপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা।
পুলিশের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলার সকল উপজেলাগুলোতেও এ ঈদ উপহার বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ.) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির জেলা প্রতিনিধি মো. ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
