শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার একটি স্টেডিয়াম বানাচ্ছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) নিজেদের বিস্তার লাভ করতে চায় তারা।
সে্টডিয়াম নির্মাণের ব্যাপারে শাহরুখ খান বলেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই আমরা মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছি।
এই স্টেডিয়াম হবে গ্রেটার লস অ্যাঞ্জেলেস এলাকায়। গ্রেট পার্কে ১৫ একর জমিতে হচ্ছে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি।
গ্রেটার লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এলাকায় নির্মিত হতে যাওয়া স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে এইচকেএস। এই পদক্ষেপের ইতিবাচক প্রভাবের ব্যাপারে আত্মবিশ্বাসী শাহরুখ খান।
স্টেডিয়ামটিতে থাকছে স্টেট-অব-দ্য আর্ট ট্রেনিংয়ের পরিকাঠামো, আইসিসির গাইডলাইন মেনে আন্তর্জাতিক মানের পিচ, ফ্লাডলাইট, লকার রুম, ডেডিকেটেড পার্কিং, বিশ্রাম নেওয়া ও খেলা দেখার জন্য অভিজাত সবরকম ব্যবস্থা।
যে পরিকাঠামো নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই স্টেডিয়াম তৈরি হচ্ছে সেটি ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী মেজর লিগ ক্রিকেটের কো-ফাউন্ডারের কর্তারা।
