শুভেচ্ছা জানিয়ে ঈদ জামাতে বক্তব্য রাখলেন মমতা

আপডেট : ০৩ মে ২০২২, ০২:০০ পিএম

মুসলিম ধর্মালম্বীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবাইকে মিলেমিশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যেন বিভাজনের রাজনীতি ঢোকাতে না পারে। সাচ্চে দিনের সঙ্গে আচ্ছে দিন আসুক।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে কলকাতার রেড রোডে ঈদের জামাতে যান। সেখানে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

সেই সঙ্গে সতর্ক করে তিনি বলেছেন, দেশে বিভাজনের রাজনীতি চলছে। দেশের অবস্থা ঠিক নয়। অশান্তি লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেছেন, ‘আমরা মাথা নোয়াব না। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে। আমরা লড়তে জানি, গড়তে জানি । আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে মানুষ।’
তিনি বলেন, ‘বাংলার ঐক্য দেখে অনেকে হিংসে করেন। বাংলার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনো রাজ্যে নেই। দেশের বিশেষ সম্প্রদায়কে আইসোলেট করে দেওয়া বরদাস্ত করব না। আমি থাকতে, তৃণমূল থাকতে বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না। এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলে একসঙ্গে মিলেমিশে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত