ভারতে ধর্ষণের মামলা করতে গিয়ে ফের ধর্ষিত কিশোরী

আপডেট : ০৫ মে ২০২২, ১০:০৭ পিএম

ভারতে থানায় ধর্ষণের মামলা করতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দেশটির উত্তর প্রদেশে কয়েক দিন আগে ঘটা এ ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

পরে গত বুধবার এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিবিসি বলছে, ১৩ বছরের ওই কিশোরী গত মাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। তার বাবার দায়ের করা এফআইআরে বলা হয়েছে, চার ব্যক্তি গত ২২ এপ্রিল মধ্যপ্রদেশের ভোপালে নিয়ে আটকে রেখে তাকে চার দিন ধর্ষণ করে।

বাড়ি ফিরে আসার পরদিন মেয়েটি এক আত্মীয়াকে নিয়ে স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে তাকে আবার থানার স্টেশন হাউস অফিসার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগ ওঠার পর পুলিশ কর্মকর্তা তিলকধারী সরোজ পালিয়ে যান। পরে বরখাস্ত ও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস পার্টির নেতা প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন, ‘যদি পুলিশ স্টেশন নারীদের জন্য নিরাপদ না হয়, তবে অভিযোগ জানাতে তারা কোথায় যাবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত