রাজধানীর শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গত মঙ্গলবার ঈদের দিন দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির স্বজন মো. সাইফ জানায়, তাদের বাসা গে-ারিয়ার কাঠবাগিচা এলাকায়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। রাব্বিসহ একই এলাকার ৫ জন মিলে শ্যামপুর ইকোপার্কে যায় ঘুরতে। পার্কে রোলার কোস্টারে ওঠে তারা।
×
