নাজমুল হক বাপ্পী বাংলাদেশের একজন চিত্রশিল্পী এবং ইউনিভার্সিটি অফ ডেভলপমেন্ট অলটারনেটিভ (ইউডিএ )র পেইন্টিং বিভাগের লেকচারার। পেইন্টিং এর সাথে একই তালে নাটক নির্মাণ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রশিল্পী ও নির্মাতা। তার নাটকে কাজ করেছেন মেহজাবীন, অপূর্ব, ইমন, খায়রুল বাসার সহ বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। সমসাময়িক কাজ নিয়ে কথা বললেন তিনি।
এবারের ঈদে কি নিয়ে ব্যস্ত ছিলেন?
পেইন্টিং নিয়ে এই ঈদে আমার বেশ ব্যস্ত সময় কেটেছে। পেইন্টিং এর ব্যস্ততার জন্য ঠিকমতো নাটক নির্মাণে সময় দিতে পারিনি। তবুও এর ফাকে ‘আমি তোমার আকাশ হব’ শিরোনামে একটা নাটকের কাজ করেছি।
আপনার ভালোলাগার জায়গা কোনটি পেইন্টিং নাকি নির্মাণ?
পেইন্টিং আর নাটক নির্মাণ দুটাই ক্রিয়েটিভ কাজ। আর আমি ক্রিয়েটিভ কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই দুইটি আমার ভালোলাগার জায়গা তাই এই দুইটি একসাথেই করতে চাই।
বর্তমানে সিনেমায় সংকট অবস্থা থেকে উত্তরণের উপায় কি হতে পারে?
এই ঈদে চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো প্রায় মাস খানিক হল গুলোতে চলবে। কয়েকটি সিনেমার জন্য দর্শক কিছুটা হলমুখী হয়েছে। দর্শক হলমুখী হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি মাসে নতুন সিনেমা লাগবে। বর্তমান আমাদের ইন্ডাষ্টিতে সিনেমার সংকট । এই সিনেমা সংকট দূর হলে আশা করি দুরবস্থা থেকে পরিত্রাণ পাবে ।
আপনি কি ধরনের গল্পে সিনেমা বানানো উচিৎ বলে মনে করেন?
আমি যদি সিনেমা বানাই অবশ্যই দর্শকের চাহিদা জরিপ করে বানাবো। কারণ সিনেমার প্রাণ তো দর্শকই।
ওটিটি নিয়ে আপনার ভাবনা কি?
ওটিটি একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম। তাই সেখানের কাজ নিয়ে ভাবনার অবকাশ থাকে না। সেখানে সব ধরনের দর্শক থাকে। আমাদের দেশে বর্তমানে ভালো কাজ হচ্ছে। আমাদের দেশের শিল্পীরা বেশ ভালো করছে । এই প্ল্যাটফর্মের খুঁটিনাটি বুঝেই ওটিটিতে কাজ করবো ।
কোরবানীর ঈদের কাজ নিয়ে পরিকল্পনা কি?
আসলে এবারের ঈদে পেইন্টিং এক্সিবিশন ছিল। এছাড়াও সামনে দেশের বাইরে বেশ কয়েকটি এক্সিবিশন আছে। সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। আশা করি পেইন্টিং কাজ শেষ করে আগামী কোরবানি ঈদের নাটকের শুটিংয়ে নামতে পারবো বলে আশা করছি।
