নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে মাগুরায় বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০২২, ১২:৩৯ এএম

সিন্ডিকেট ভেঙে ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘গণকমিটি মাগুরা জেলা’র উদ্যোগে গতকাল সোমবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি করায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে সীমিত আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। এ সময় সরকারের কাছে দ্রুত নিত্যপণ্যের দাম কমানো ও সিন্ডিকেটধারী অসাধু ব্যবসায়ীদের বিচার দাবি করেন বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত