জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের তাকে উপদেষ্টা পদে নিয়োগ দেন। এছাড়া বিশেষ দূত হিসেবে মাসরুর মওলার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাও বহাল থাকবে। গতকাল জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিয়োগ পাওয়ার পর মাসরুর মওলা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সব সময় কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। জনগণ তার ভোটাধিকার ফিরে পাক এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে আসুক।’
