‘ইন দ্য রিং’ নামের কলকাতার কাহিনিভিত্তিক একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে জানায়, কলকাতার খিদিরপুরের ১৭ বছর বয়সী মুসলিম নারী শামাকে নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প।
মনস্তাত্ত্বিক থ্রিলার ধাঁচের ‘ইন দ্য রিং’-এ আরও আছেন ভারতীয় তারকা মিথিলা পালকার ও জাভেদ জাফরি। ছবিটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম।
বক্সার শামা জাতীয় চ্যাম্পিয়নশিপে লড়াই করছিলেন তখন খালাকে হত্যার অভিযোগে আটক হন।
সিনেমার কাস্টিংয়ে রয়েছেন রাজিয়া শবনম। তিনি প্রথম ভারতীয় নারীদের একজন, যিনি আন্তর্জাতিক বক্সিং রেফারি এবং কোচ হয়েছেন।
এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার্স’ নামের প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন অলকা রঘুরাম, যা বেশি প্রশংসিত হয়েছিল।
সিঙ্গাপুর ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের অরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন ‘ইন দ্য রিং’। সঙ্গে লস অ্যাঞ্জেলসভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।
