সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ময়মনসিংহের ১৩টি উপজেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
