দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে প্রায়ই নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। যখন যে উপাচার্য থাকেন তখন তিনি তার মতো করে শিক্ষাগত যোগ্যতাসহ অভিজ্ঞতা নির্ধারণ করেন। এতে সহজেই উপাচার্যপন্থিদের নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। এ অনিয়ম বন্ধ করতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববদ্যিালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ নির্দেশিকা-২০২২’-এর খসড়া চূড়ান্তকরণে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দের সঙ্গে গতকাল রবিবার বৈঠক করে ইউজিসি। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় কমিশনের একাধিক সদস্যসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন।
ড. দিল আফরোজা বেগম বলেন, ‘প্রথমবারের মতো ইউজিসি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে অভিন্ন নির্দেশিকার খসড়া প্রণয়ন করেছে।
