২২ বছর বয়সে তিন লিগের শিরোপা, অনন্য কীর্তি দিয়াসের

আপডেট : ২৩ মে ২০২২, ১২:০৮ পিএম

ফুটবল ইতিহাস বইয়ে নামটা লিখে রাখলেন ব্রাহিম দিয়াস। এসি মিলানের স্কুদেত্তো জয়ে নতুন মাইলফলকে পা রাখলেন স্প্যানিশ ফরোয়ার্ড।

যেখানে হাজার হাজার ফুটবলার একটা শিরোপা জয়ের স্বপ্ন দেখেন, সেখানে মাত্র ২২ বছর বয়সে ইউরোপের শীর্ষ তিন লিগের শিরোপা জয় সারা দিয়াসের। প্রথম স্প্যানিশ হিসেবে তো বটে, সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়লেন তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা। এবার মিলানের হয়ে জিতলেন সিরি’আ। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ধারে সান সিরোতে এসেছিলেন তিনি। দুই বছরের মাথায় জিতলেন ইতালির শীর্ষ লিগ। আর মিলান লিগ শিরোপা জিতল ১১ বছর পর।

এর আগে ফুটবল ইতিহাসে কেবল দু’জনের এই তিন শিরোপা ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো ও দানিলোর। এবার তাদের পাশে বসলেন দিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত