রুশ তেলে নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই : জার্মানি

আপডেট : ২৪ মে ২০২২, ১০:৪২ পিএম

কয়েক দিনের মধ্যেই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে ইউরোপীয় ইউনিয়ন। গত সোমবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন  তথ্য জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। রবার্ট হ্যাবেক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আরও অগ্রগতি হবে। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অবশ্য সহসাই ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান জার্মান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম রপ্তানি করেও অধিক পরিমাণে উপার্জনের সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী তেলের দাম সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিবেচনাধীন রয়েছে বলেও জানান রবার্ট হ্যাবেক। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ এবং আমদানিকৃত তেলের ২৭ শতাংশ সরবরাহ করে রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত