হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

আপডেট : ২৯ মে ২০২২, ১০:৫০ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। 

আজ রবিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান চিফ ইঞ্জিয়ার মিজানুর রহমান।

তিনি জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত