এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু সামনের পথটা জিমি-মিমোদের জন্যই কঠিনই। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ওমানকে ৫-২ গোলে হারিয়ে এই ম্যাচে খেলার টিকিট পেয়েছে তারা। ঢাকায় ২০১৭’র এশিয়া কাপে জাপানের কাছে হেরে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে গতকাল স্বাগতিকদের ৪-২ গোলে হারায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমি দলকে এগিয়ে নেওয়ার পর আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো একটি করে গোল করেন।
এবার সেমিফাইনাল খেলছে মালয়েশিয়া-জাপান ও ভারত-দক্ষিণ কোরিয়া।
