‘নির্দলীয় সরকারের’ অধীনে নির্বাচন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য সামনে নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশে ঐকমত্যে পৌঁছেছে সাতটি রাজনৈতিক দল। জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন এই জোটে রয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেসিডিয়াম সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, আহ্বায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
