জামিন পেয়ে পলাতক জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৪৮ এএম

জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে যাওয়া জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাফেজ মো. তরিকুল ইসলাম ওরফে রকিবুলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রকিবুলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের জালিরচর গ্রামে। 

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার রকিবুল ২০১৬ সালে গ্রেপ্তার হয়। পরবর্তীকালে জামিনে বের হয়ে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত