ঢাকার মোহাম্মদিয়া ও চান মিয়া হাউজিং এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট : ৩০ মে ২০২২, ১২:২৬ পিএম

রাজধানী ঢাকার দুই এলাকায় আজ সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রবিবার তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের সংস্কারকাজের জন্য আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা রাজধানী ঢাকার মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ সময় ওই এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোয় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত