‘নড়বড়ে নব্বই’য়ে থামলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার

আপডেট : ০১ জুন ২০২২, ০৫:১২ পিএম

ক্রিকেট পরিবারের সন্তান জিম পার্কস। বাবা জিম সিনিয়র, চাচা হ্যারি এবং পুত্র ববি— সবাই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। আর জিম ছিলেন ইংল্যান্ডের উইকেটের পেছনের অন্যতম নির্ভরযোগ্য হাত।

ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে জীবিত পুরুষ ক্রিকেটার। আর এই বয়সের কারণেই থামতে হলো তাকে। ‘নড়বড়ে নব্বই’য়ে এসে জীবনের ইনিংস শেষ করলেন জিম পার্কস। কিংবদন্তি সাসেক্স উইকেটরক্ষক-ব্যাটার ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

১৯৫৪ থেকে ১৯৬৮ পর্যন্ত ৪৬ টেস্ট খেলেছেন পার্কস। ২৩ বছর খেলেছেন সাসেক্সের হয়ে। তবে ক্যারিয়ার শেষ করেন সমারসেটের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৩৯ ম্যাচ খেলে ৩৬,৬৭৩ রান করেছেন তিনি।

সাসেক্সের হেয়ওয়ার্ডস হিথে জন্ম পার্কসের। ১৯৫৪ সালে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ মাথায় পরেন তিনি। দুর্দান্ত ফিল্ডার হিসেবেও সুনাম ছিল তার। তবে চার বছর পর পুরোপুরি উইকেটরক্ষক হিসেবে যাত্রা শুরু।

অবশ্য হঠাৎ করে এই ভূমিকায় আসার কারণও আছে। রুপার্ট ওয়েব অবসর নিলে সাসেক্সের একজন উইকেটরক্ষকের দরকার পড়ে। জাতীয় দলে গ্লাভস হাতে দাঁড়ানোর এক দশক আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এই দায়িত্ব পালন করেন পার্কস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত