আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা, ফিরলেন মুজারাবানি

আপডেট : ০৩ জুন ২০২২, ০১:২৭ পিএম

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে ফিরেছেন ব্লেসিং মুজারাবানি।

নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মুজারাবানি।

জিম্বাবুয়ের জন্য সুখবর হলো, সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। করোনা পজিটিভ হওয়ায় নামিবিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি। একই কারণে এই সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি রায়ান বার্লও। আফগানদের বিপক্ষে তাকেও দলে পাচ্ছে আফগানরা।

তবে স্কোয়াডে নেই শন উইলিয়ামস। ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। তার সেই ছুটির মেয়াদ আরও বাড়িয়েছে বোর্ড। চোট থেকে সেরে না ওঠায় দলে নেই রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবা, তেন্দাই চাতারা, তানাকা চিভাঙ্গা, লুক জংউই, তাকুদজউনাশে কাইতানো, ক্লিভ মাদান্দে, ওয়েসলে মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, এইন্সলে এনেদোলোভু, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, ডোনাল্ড তিরিপানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত