ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল গাফ্ফার চৌধুরীকে স্মরণ

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের মহান সংগ্রামী, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীকে। গতকাল শুক্রবার বেলা ১১টায় তিতাস আবৃত্তি সংগঠন তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করে স্মরণসভার। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এ কর্মসূচিতে ছিল আলোচনা, আবৃত্তি ও সংগীত। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় এ সময় কথা-কবিতায় অংশ নেন স্কুলশিক্ষক পঙ্কজ দেব, উন্নয়ন সংগঠক মাহবুব উল আলম উজ্জ্বল, কণ্ঠশিল্পী সোহাগ রায়, সংস্কৃতি সংগঠক আনিসুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত