গতকাল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ‘আবাসন খাতের নির্মাণাধীন প্রকল্পে এডিস মশা প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। আবাসন খাতের নির্মাণাধীন প্রকল্প থেকে যেন কোনো অবস্থাতেই ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা ছড়াতে না পারে, সে জন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রিহ্যাব নেতারা। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে। এ জন্য অবশ্যই তিন দিনের মধ্যে প্রকল্পে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে অথবা মশানাশক ওষুধ প্রয়োগ করার কথা বলা হয় মতবিনিময় সভায়। সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা নানাবিধ পরামর্শ তুলে ধরেন। এডিশ মশা যেন ছড়াতে না পারে, এ জন্য সচেতনতামূলক কর্মসূচির আওতায় জুন মাসে রিহ্যাবের পক্ষ থেকে বিভিন্ন নির্ধাণাধীন প্রকল্প পরিদর্শন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাদের প্রকল্পে কোনো লার্ভা পাওয়া যাবে না, তাদের পুরস্কৃত করা হবেÑ এমন ঘোষণা দেওয়া হয় মতবিনিময় সভায়। বিজ্ঞপ্তি
×
