মেষ : এ-সপ্তাহে জাতক বিভিনড়ব প্রকার ঝুট-ঝামেলায় জড়াবেন। রাহু গ্রহের সঙ্গে চন্দ্রের অবস্থানের ফলে অনৈতিক কোনো কাজে জড়িয়ে থানা পুলিশ হতে পারে।
বৃষ : নর-নারী নির্বিশেষে স্বাস্থ্যগত কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিপরীত লিঙ্গের আকর্ষণে অযথা সাড়া দেবেন না। ডাক্তারের পরামর্শ নিন।
মিথুন : শনিগ্রহ দ্রাঘিমাংশের দশম স্থানে অবস্থান করার ফলে জাতক রাজ রোষানলে পড়তে পারেন। উচ্চ পদস্থ কর্মকর্তার সহযোগিতা নিন।
কর্কট : ‘ববাভিধানে জননং হি যস্য’ অর্থাৎ ববকরণে জাতকের জন্মলগেড়ব গ্রহের প্রভাবে পরিবারের বয়জ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে।
সিংহ : জন্মলগেড়ব বৃহস্পতি গ্রহের অন্তর্দশার ফলে রাজরোষের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অযথা কোনো দুঃসাহসিক কাজে নিজেরে জড়াবেন না।
কন্যা : এ-সপ্তাহে জাতক প্রকৃতির কাছাকাছি অবস্থান করবেন। মানসিক অশান্তির সম্ভাবনা রয়েছে। রক্তমুখী নীলা ব্যবহারের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নিন।
তুলা : হঠাৎ কোনো শিল্পকর্মে জাতকের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রতিবেশীর কারণে কাজে বাধা পড়তে পারে। তাই কর্মের পূর্বে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহে জাতকের খেলাধুলায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের প্রবীণ সদস্যের কারণে বাধা পড়তে পারে।
ধনু : জাতকের জন্মকু-লীতে কেতু কেন্দ্রাদিতে অবস্থানের ফলে সর্প, বিষাক্ত কীট, মার্জার বা সারমেয় দ্বারা দংশিত হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন।
মকর : বৃহস্পতি শুμগ্রহ কর্তৃক দৃষ্ট হওয়ার ফলে বিপরীত লিঙ্গের আকর্ষণে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আবেগে গা ভাসাবেন না। সমূহবিপদ।
কুম্ভ : দূরের কোনো নিকট আত্মীয়ের পরামর্শে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুর কাছ থেকে অর্থপ্রাপ্তি হবে।
মীন : এ-সপ্তাহটা মাটি ধরলে সোনায় রূপান্তরিত হবে। জাতক যে কাজেই হাত দেবেন সফলতা অবশ্যম্ভাবী। তাই বড় কাজে নিজেকে নিয়োজিত করুন।
