অর্থ সমাগমের সুযোগ ধনুর, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কর্কটের

আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:৪০ এএম

মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সপ্তাহটা নির্বিঘে্ন পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

বৃষ : জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধগ্রহের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময়ে প্রচুর পরিমাণে পানি পান করবেন।

মিথুন : আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের বুধবারটি ভ্রমণে মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার ভ্রমণ শুভ হবে।

কর্কট : জাতক কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।

সিংহ : এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করবে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।

কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণে সফলতা নিশ্চিত। ব্যবসা ও প্রেমের ক্ষেত্রে ইহা কার্যকরী।

তুলা : আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। এ সপ্তাহে সঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক : চতুরতার মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎজীবনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। শঠতায় যাবেন না।

ধনু : অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই অর্থ লগ্নি করুন। এবার সফল হবেন।

মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় ভালো ফল লাভ হবে। ক্রোধ পরিত্যাজ্য।

কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। ইদানীং জাতকের মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, নতুবা বিপদের ভয়।

মীন : মীন রাশির জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। রিপুকে সংযত করুন, বিপরীত লিঙ্গের আদিরসের ডাকে সাড়া দেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত