নারায়ণগঞ্জে চার মাসে প্রায় ৭ হাজার মামলা নিষ্পত্তি

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:৫৮ পিএম

মামলা নিষ্পত্তিতে দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আদালত। গত ৪ মাসে প্রায় ৭ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা পিপিএম।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশে অল্প সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে ৪ মাসে প্রায় ৬ হাজার ৮৮৬টি মামলা নিষ্পত্তি করেছে নারায়ণগঞ্জ জেলা আদালত।

জেলা দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস ও পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় এ মামলাগুলি নিষ্পত্তি করা সম্ভব হয়।

তিনি আরও জানান, উল্লেখিত পর্যবেক্ষণ অব্যাহত থাকলে অচিরেই নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিন বিচারাধীন থাকা মামলাগুলি নিষ্পত্তি করা সম্ভব হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা অনেকটা এগিয়ে যাব।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত