নিপ্রো-জেএমআই ও সনি-স্মার্টের সমঝোতা সই

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:১৮ এএম

নিয়মিত হেলথ ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্যসেবা দিতে একসঙ্গে কাজ করবে স্বাস্থ্যসেবা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই এবং প্রযুক্তিপণ্যের বাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লি.। এ লক্ষ্যে স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড (সনি-স্মার্ট) এবং নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সনি-স্মার্টের পক্ষে স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নিপ্রো-জেএমআইয়ের পক্ষে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক চুক্তিতে সই করেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত